শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬

কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন শর্ত

test alt image
test caption image

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সংশোধন করা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০। মানহীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা রোধে এ আইনে বিশ্ববিদ্যালয় অনুমোদনের শর্তগুলো আরও কঠোর করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের মধ্যেই সংশোধিত আইন বাস্তবায়নের জন্য খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে।

আইনের সংশোধনীতে বিশ্ববিদ্যালয় স্থাপন, পরিচালনা, সাময়িক অনুমতির মেয়াদ, পাঠক্রম, মান নিশ্চিতকরণ, শিক্ষার্থী ফি, বেতন কাঠামোসহ বিভিন্ন বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদনের ক্ষেত্রে আগের চেয়ে কঠোর শর্ত আরোপের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে দেশে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে মানের অভাবের কারণে অনেকগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

👍 % ❤️ % 😂 % 😮 % 😢 % 😡 % 🤗 %
রিপোর্ট জমা দিন

Fact Check

১৪ March ২০২৬ খ্রিষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ