রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান মমিনুল ইসলাম

test alt image
test caption image

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে মমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ১০৭৬তম বোর্ড সভায় ডিএসইর পর্ষদ সদস্যরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন।

মমিনুল ইসলামের আর্থিক খাতের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি সময়ের, যেখানে তিনি বিভিন্ন দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কৌশলগত এবং প্রযুক্তিগত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সিলিংক অ্যাডভাইজরি নামে একটি কৌশলগত আর্থিক উপদেষ্টা সংস্থার প্রতিষ্ঠাতা। এর আগে, তিনি জানুয়ারি ২০১২ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ছিলেন।

এছাড়া তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মমিনুলের রয়েছে বিজনেস ট্রান্সফরমেশন, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ও সার্ভিস কোয়ালিটিতে বিশেষ দক্ষতা, এবং তিনি সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন।

মমিনুলের নেতৃত্ব ও কৌশলগত দক্ষতা তাকে দেশের পুঁজিবাজারের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

👍 % ❤️ % 😂 % 😮 % 😢 % 😡 % 🤗 %
রিপোর্ট জমা দিন

Fact Check

১৫ March ২০২৬ খ্রিষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ